রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View
13

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে ট্রাকের চালক এবং একজন ব্যবসায়ী রয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী থানার বাসিন্দা ট্রাকচালক সোহেল ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা মুরগি ব্যবসায়ী আমিনুর।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী (চাল, মুরগী ও হাসঁ ভর্তি) ট্রাক সামনে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ এবং কাভার্ডভ্যানের পেছনের অংশ।  ঘটনাস্থলেই ট্রাকচালকসহ দুজনের মৃত্যু হয়।
এসআই কামরুল আরও জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category