বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সিডনির মঞ্চে জীবন্ত হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের কালজয়ী ‘দেবী চৌধুরানী’—প্রবাসে বাংলা সংস্কৃতির গৌরবময় উপস্থাপন সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে রাজধানীজুড়ে নববর্ষ উৎসবের আমেজ আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

সিডনির মঞ্চে জীবন্ত হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের কালজয়ী ‘দেবী চৌধুরানী’—প্রবাসে বাংলা সংস্কৃতির গৌরবময় উপস্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View
10

পূরবী পারমিতা বোস: সিডনিতে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন ‘সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল, রবিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসে বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত প্রকাশ হয়ে ওঠে।

ছিলেন সাদিয়া সাখাওয়াতের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি শুভ সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে । একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপ ও নটরাজ ড‍্যান্স একাডেমী সিডনির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অতিথি ও দর্শকদের স্বাগত জানানো হয়।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপের প্রেসিডেন্ট ও ক্যান্টারবারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তার বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতিকে একত্রে ধারণ ও উদযাপনের লক্ষ্যেই এই আয়োজন। তিনি এ উদ্যোগে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘দেবী চৌধুরানী’। নটরাজ ডান্স একাডেমি সিডনির পরিবেশনায় মঞ্চস্থ এই প্রযোজনায় কেন্দ্রীয় চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করেন কলকাতা থেকে আগত শিল্পী লোকনাথ দে। তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই গুণী শিল্পী বাংলা নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ অঙ্গনে সুপরিচিত। অভিনয়ের পাশাপাশি তিনি নাটকটির নির্দেশনাও দেন। সহকারী নির্দেশক ছিলেন সৌমিক ঘোষ।

এছাড়াও নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় পর্বের নৃত্যাংশের কোরিওগ্রাফি করেন শ্রেয়সী দাস, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের শিল্প সম্পর্ক ও কর্মস্থল স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং ক্যান্টারবারি আসনের এমপি সোফি কোটসিস। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরি ও অ্যাশ রহমান, ক্যান্টারবারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের হ্যাডি সালেহ, বিসিএ প্রেসিডেন্ট শেখ শামীমুল হক, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন এবং বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আকর্ষণীয় ।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য পর্ব ছিল একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপের অফিসিয়াল ক্যাপ উন্মোচন। সংগঠনের পক্ষ থেকে সাখাওয়াত হোসেন বাবু অতিথিদের হাতে এই প্রতীকী উপহার তুলে দেন, যা কমিউনিটির ঐক্য ও পরিচয়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সাখাওয়াত হোসেন বাবু ও কাজী আলম রুবেল।

সমগ্র আয়োজনটি প্রবাসে বাংলা সংস্কৃতির শক্ত অবস্থান এবং কমিউনিটির সম্মিলিত চেষ্টার একটি সফল দৃষ্টান্ত হিসেবে সবার প্রশংসা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category