শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে যোগাযোগজনিত সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। এ ঘটনায় দেশজুড়ে প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রযুক্তিবিদরা সমস্যাটি তদন্ত করছেন। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমান চলাচলে এই বিঘ্নের কারণে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন এ সংকট দেখা দিল। দীর্ঘদিন ধরে পুরোনো যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগ সমস্যা এবং নিয়ন্ত্রকসংকটে ভুগছে দেশটির বিমান চলাচল খাত। এসব সমস্যা সমাধানে পুরোনো অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এফএএ।
গত বছর এ সংস্কারকাজে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেস। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার চেয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে এফএএর গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ার পর এটিই যুক্তরাষ্ট্রে প্রথম দেশব্যাপী বিমান চলাচল স্থগিতের ঘটনা। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল।
তবে বর্তমান স্থগিতাদেশ কখন প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি এফএএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category