মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। রোববার (১ নভেম্বর) দিনভর বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের মুখে অন্তত ২৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নিলে অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। দুপুরে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকরা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্ত করে চাকরিচ্যুতি বন্ধ এবং ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
কমফোর্ট কালেকশন পোশাক কারখানার অপারেটর রাজু আহমেদ বলেন, ‘আমাদের এই পোশাক কারখানায় হেলপারদের বেতন ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা মাত্র। অন্যান্য পোশাক কারখানায় তাদের বেতন অনেক বেশি। অন্যান্য পোশাক কারখানায় হাজিরা বোনাস ১৫০০ টাকা করে দেওয়া হলেও আমাদের কারখানাতে দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। আমরা ন্যূনতম ন্যায্যমজুরি ও ভাতার দাবিতে রাস্তায় নেমেছি।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের তিনটি প্রধান দাবির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ দাবিতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category