শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সদ্যপ্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. মোহাম্মদ রফিকুল ইসলামের স্মরণে সিডনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সদ্যপ্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. মোহাম্মদ রফিকুল ইসলামের স্মরণে সিডনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

সিডনির বাংলাদেশি কমিউনিটির সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক সংগঠক ও বাংলা ভাষা প্রসার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ড. মোহাম্মদ রফিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সিডনির মিন্টোতে অবস্থিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে (AMWC) তাঁর পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড. মোহাম্মদ রফিকুল ইসলাম অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে একজন সম্মানিত সদস্য ছিলেন ।

বিকেল সাড়ে পাঁচটায় আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন রাখা হয়।

এ সময় ড. রফিকুল ইসলামের বড় মেয়ে রোমানা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দীর্ঘ ১৬ মাস তার বাবা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে যারা বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন এবং খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিয় বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে তার কণ্ঠ কান্নায় ভারী হয়ে ওঠে। বাবার প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগঘন স্মৃতিচারণে উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। মুহূর্তটি হয়ে ওঠে অত্যন্ত হৃদয়স্পর্শী।

ড. মোহাম্মদ রফিকুল ইসলাম শুধু একজন গুণী শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রগতিশীল, পরোপকারী, অত্যন্ত বিনয়ী ও মানবিক মানুষ। বাংলা ভাষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও সমাজকল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান তাঁকে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

উল্লেখ্য, দীর্ঘদিন মস্তিষ্কজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর গত ৮ নভেম্বর ৭২ বছর বয়সে ড. রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। সেদিনই লাকেম্বা মসজিদে জানাজা শেষে তাঁকে ন্যারেলান ইসলামিক সমাধিস্থলে দাফন করা হয়।

বাংলা ভাষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও বাংলাদেশি কমিউনিটির কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category