মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ছিল ১৬ কেজি স্বর্ণ প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেলের দামের অস্থিতিশীলতার সাথে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ ও অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category