সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting 2026) উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সিডনির কোগরাহস্থ সেন্ট জর্জস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আশিস রায়। তাঁকে সহযোগিতা করেন সদস্য নির্বাচন কমিশনার অনাদি গোস্বামী ও ঝরনা রায়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলিপ দত্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দিবাকর সমদ্দার।

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যোতি বিশ্বাস ও অশোক দাশ। যুগ্ম সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ সুকান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি সাহা, সাংগঠনিক সম্পাদক আকাশ দে, প্রকাশনা ও প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, আপ্যায়ন সম্পাদক পলাশ ভৌমিক এবং জনসংযোগ কর্মকর্তা চন্দন সাহা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুকুমার ভক্ত, অভিজিৎ সাহা, লিঙ্কন পাগল, নিকেশ নাগ, অঙ্কন তালুকদার, দেবী সাহা, সুজন দে, দীপ্তি পাল চৌধুরী এবং লাকী সাহা।

সভায় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করে তোলার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি দিলিপ দত্ত ও সাধারণ সম্পাদক দিবাকর সমদ্দার সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সদস্যদের সহযোগিতা, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিপিএ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সভা শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category