শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

সিডনিতে ‘কালচারাল নাইট ২০২৬’: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বিশাল আয়োজন আগামী ১২ এপ্রিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View
12

সিডনির বাঙালি কমিউনিটিতে আবারও আসছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘Cultural Night 2026’। বাঙালি শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি আগামী ১২ এপ্রিল ২০২৬, রবিবার অনুষ্ঠিত হবে।
এই আয়োজনটি যৌথভাবে করছে একতা (Ekota Lakemba United Group) এবং নটরাজ ডান্স একাডেমি সিডনি। আয়োজকদের মতে, প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতির গভীরতা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে নাট্য পরিবেশনা ‘দেবী চৌধুরানী’, যা বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত। নারীর শক্তি, প্রতিবাদ এবং আত্মমর্যাদার এক অনন্য প্রতীক এই চরিত্র, যা মঞ্চে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে Bryan Brown Theatre & Function Centre এ সময় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য থাকবে নানা আয়োজনের সাথে বিশেষ নাটক যা পুরো সন্ধ্যাকে করে তুলবে প্রাণবন্ত ও স্মরণীয়।
টিকিটের জন‍্য যোগাযোগ করা যাবে Bangla Hair & Beauty Studio ও শ্রেয়সী দাশের সাথে ।
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এই ধরনের আয়োজন বাঙালি পরিচয় ও শিকড়কে মনে করিয়ে দেয়। ‘Cultural Night 2026’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি প্রবাসে বাঙালিয়ানা ধরে রাখার এক শক্তিশালী প্রচেষ্টা যেখানে সংস্কৃতি, আবেগ এবং ঐতিহ্য মিলেমিশে তৈরি করবে এক অনন্য সন্ধ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category