বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

অস্ট্রেলিয়ায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা ও সেবাপ্রাপ্তি সহজকরণে ‘সেতু-এইউ’ অ্যাপের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯৯ Time View

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সেবা প্রাপ্তিকে আরও সহজ ও কার্যকর করতে “Shetu-AU” নামে একটি নতুন মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত ২৯ মার্চ (রবিবার) সিডনির ক্যাম্পবেলটাউনের রিজেস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধি, পেশাজীবী, সংগঠক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। তিনি বলেন, এই প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শেলী সালেহীন এবং কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড-এর প্রেসিডেন্ট সাবরিন ফারুকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলামগীর ইসলাম, মাল্টিকালচারাল কমিউনিটির প্রতিনিধি কামাল পাশা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপের প্রশাসকসহ নানা কমিউনিটি সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন এই উদ্যোগ নিয়ে ব্যাপক আগ্রহ ও আশাবাদের সঞ্চার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category