বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

সিডনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫০ Time View

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সিডনিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। ২৯ মার্চ (রবিবার) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন, চিত্রাঙ্কনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা, গান, নৃত্য ও আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠিত হয়। এছাড়াও স্কুলের সভাপতি কাজী আশফাক রহমান তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন, যেখানে মুক্তিযুদ্ধে নারীদের অবদান ও আত্মত্যাগের বিষয়টি উঠে আসে। এরপর বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সামসুল আলম (বীর প্রতীক) তাঁর রণাঙ্গনের স্মৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও ছায়ানটের জ্যেষ্ঠ শিক্ষক ড. আলী এফ এম রেজওয়ান, ড. সামসুল আলমের পরিবারবর্গ এবং থিয়েটার কর্মী আজিম সাগরসহ অন্যান্য অতিথিরা।
অধ্যক্ষ রুমানা খান মোনা ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফার তত্ত্বাবধানে এবং কার্যকরী কমিটির সদস্য ফয়সাল খালিদ শুভর সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন নাজমুল আহসান খান। কারিগরি নির্দেশনায় ছিলেন রাফায়েল রোজারিও। এছাড়া হিসাব, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা হাসান জিশানসহ স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠান শেষে সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category