বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪২

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪ Time View
সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু এবং পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির শরীরে হামের উপসর্গ ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে ২১৩ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ দেখা গেছে আরও ৮১৯ জনের মধ্যে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জন।
এ সময় নতুন করে ৭৮৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪ জনের।
এ পর্যন্ত মোট ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৮৪৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category