বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :

খুব শিগগিরই শেষ হতে পারে ইরান যুদ্ধ : ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View
6
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান নিয়ে চলমান পরিস্থিতি সমাপ্তির দিকে যেতে পারে, কারণ যুদ্ধবিরতির সময়সীমা আরও দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়।
ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্তিরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সাক্ষাৎকারটি মঙ্গলবার (১৪ এপ্রিল) হোয়াইট হাউসে ধারণ করা হয় এবং এতে তিনি বলেন, আমি মনে করি এটি খুব শিগগিরই শেষ হতে পারে। এ সময় তিনি মার্কিন জনগণের জ্বালানি তেলের দামের বিষয়ে উদ্বেগের প্রসঙ্গেও কথা বলেন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। সবকিছুই ধ্বংস হয়ে গেছে। তবে ইরান তার এই দাবিকে অস্বীকার করেছে।
এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার তেহরান সফরে গেছেন। এর আগে, শনিবার ভোরে ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার প্রক্রিয়া ভেঙে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category