মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ছিল ১৬ কেজি স্বর্ণ প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

সিডনিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ Time View

নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিস (DCJ)-এর উদ্যোগে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সিভিক সেন্টারে ২৯ মার্চ বিকেলে “Responding to Domestic and Family Violence” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় ও কমিউনিটি নেতাসহ ৫০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সেমিনারের শুরুতে DCJ-এর প্রতিনিধি ফ্রান্সেস মর্গ্যান ‘Acknowledgement to Country’ প্রদান করে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন এবং Sam Borka অতিথিদের স্বাগত জানান। CDNI-এর প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী OAM গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সংগঠনের ভূমিকা ও ‘coercive control’ বিষয়ে সচেতনতার ওপর গুরুত্ব দেন। BAOA-এর সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সংগঠনের অবদান তুলে ধরেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্সের সুপারিনটেনডেন্ট গ্রান্ট হার্লি গার্হস্থ্য সহিংসতার বর্তমান চিত্র ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন। সেমিনারে ‘coercive control’, ‘cycle of violence’, শিশুদের ওপর প্রভাব এবং আইনগত সহায়তা বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ ও অ্যাশ রহমান সহ, শিরীন সুলতানা , BAOA-এর অ্যাক্টিং প্রেসিডেন্ট খালেদা কায়সার , উপদেষ্টা কায়সার আহমেদ , স্থানীয় কাউন্সিলর, কমিউনিটি নেতা, সংগঠনের প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে কামাল পাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। সেমিনার শেষে নৈশভোজের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category