শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View
14

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার আবহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। গত ২৯ মার্চ (রবিবার) মেলবোর্ন বাংলা স্কুল এবং মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় সংগীত ও অমর একুশের গান পরিবেশন, ছড়া-কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ড. মোল্লা মোঃ রাশিদুল হক তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, মাতৃভাষার গুরুত্ব এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা শিক্ষা বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া মেরি-বেক সিটি কাউন্সিলের কাউন্সিলর স্যু বোল্টনও বক্তব্য রাখেন। তারা বাংলা ভাষার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্থানীয় পর্যায়ে বাংলা ভাষা শিক্ষা ও বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. আলম মাহবুব এবং উপদেষ্টা ড. মাহবুবুর মোল্লা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category