মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫ জন হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী

কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে কমিউনিটি সেবা, প্রতিবন্ধী মানুষের অধিকার ও মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মানসিক স্বাস্থ্য ক্লিনিশিয়ান কামাল পাশাকে ‘Global Leader in Community Service Award-2026’ প্রদান করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আয়োজিত SuperNaari 2026 Conclave-এ Saroni Roy Foundation Australia-এর পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্য, কমিউনিটি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Saroni Roy Foundation-এর প্রতিষ্ঠাতা সারণী রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে কামাল পাশার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ABTV Australia।
২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ায় প্রতিবন্ধী সেবা খাতে কাজ করছেন কামাল পাশা। বর্তমানে তিনি Behavior Therapy and Care-এর CEO এবং AB Street Library-এর President হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি Cultural Diversity Network Inc. (CDNI)-এর Adviser এবং One Door Mental Health-এর Fellow হিসেবেও যুক্ত রয়েছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রতিবন্ধী মানুষের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন তিনি। আন্তঃধর্মীয় সংলাপ ও সাংস্কৃতিক সম্প্রীতির উদ্যোগেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
অস্ট্রেলিয়ায় আসার আগে বাংলাদেশে Leo District 315A1-এর District President হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর সংগঠিত স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সূচনা হয়। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ায় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমিউনিটি সেবা ও বহুসাংস্কৃতিক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category