বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র ও দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন নেতারা।

রোববার (৬ সেপ্টেম্বর) সিডনির লাকেম্বার কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান অ্যাশ, বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহসভাপতি এ কে এম ফজলুল হক শফিক, আজাদ কামরুল হাসান, বেলাল হোসেন ঢালী, সাংগঠনিক সম্পাদক এ এন এম মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু।

এ ছাড়া বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবদলের সভাপতি প্রকৌশলী মিনহাজ উদ্দিন, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ কুদ্দুসুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও দলটির আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসে দলীয় কর্মকাণ্ডকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রবাসেও দলটির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে আরও সুসংগঠিত ও দায়িত্বশীলভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান। সভাপতিত্ব করেন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু।

বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় দলের নেতা-কর্মী, সমর্থক এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

ছবি ও তথ্য: টিম প্রেস অস্ট্রেলিয়া
(বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category