সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর হত্যা ক্ষমতার জন্যে নয়, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপত্তা দেওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে কোনো অন্যায় শিকার বা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাব এসেছে।’
প্রস্তাব অনুযায়ী, কোনো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা বা গ্রেফতার করতে হলে তার আগে আদালতের অনুমতি নিতে হবে। এছাড়া, আপিল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণেরও কথা রয়েছে।
সামাজিক সুরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ‘সাইবার অপরাধ রোধ করা এবং তরুণ সমাজকে এর কুপ্রভাব থেকে রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য। আমাদের দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমৃদ্ধ আইন তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
সাইবার সুরক্ষা আইন পাসের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তাড়াহুড়ো করে আইন পাস করব না। আলাপ-আলোচনা হবে, বিরোধী দল-সরকারি দল সবাই আলোচনা করবে। এছাড়া, সংসদের বাইরেও আশা করি বিভিন্ন রকমের সেমিনার-সিম্পোজিয়াম আপনারা করবেন, সেখান থেকেও মতামত আসবে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটা আইন করতে চাই, যে আইনের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পারি। বিশেষ করে আমাদের যুবসমাজ। যারা এই সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটন করছে এবং সমাজে সেটা মারাত্মক আকারে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক সুরক্ষা, স্যোশাল ও রিলিজিয়াস হারমোনি এবং পারিবারিক বন্ধন- সবকিছুকে টিকিয়ে রাখতে হবে। আমাদের কালচার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলিয়ে আইনটা করতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category