সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫ জন হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের পর মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়ন করা হয়।
পুনর্মূল্যায়নের পর ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ পেয়েছেন।
ফলাফলে পরিবর্তন আসা পরীক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। পুনঃনিরীক্ষার পর নম্বর, গ্রেড ও জিপিএ পরিবর্তনের ফলে এসব পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফলেও পরিবর্তন এসেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category