রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View
12

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৭ জন, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category