শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেইনসহ বিদেশি নারী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৪ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই নারী যাত্রীর লাগেজ থেকে তিনটি প্লাস্টিকের জারের ভেতর থেকে ওই কোকেন উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। ওই নারীকে আটক করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক সোনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৮ ফ্লাইটটি ২৫ আগস্ট দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের ৩০এ সিটে বসাযাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এসময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত হয়েছে। জব্দ করা কোকেনের ওজন ৮.৬৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

আটক নারী যাত্রীকে পণ্যসহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category