রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ Time View

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ ঘটনায় তিনজন মারা গেছে। তবে স্পিডবোট দুটি রাতে এখানে কোথা থেকে এসেছে তা বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category