সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View
7

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

শ্রিভপোর্ট শহরে রোববার স্থানীয় সময় ভোর প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ওয়েন স্মিথ। খবর এপি।

নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

তিনি জানান, পুলিশের ধাওয়ার পর বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে অনুসরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় রয়েছে।

স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। আমাদের অনেকে আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশি ধাওয়ার সময় গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ সাধারণ জনগণের কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category