শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার এজিএম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ Time View

গত ০৮ই ডিসেম্বর রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামুনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার এজিএম ২০২৪ অনুষ্ঠিত হয়। সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এজিএম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শামিম হাসান এবং গীতা পাঠ করেন রতন কুণ্ডু । পরে ট্রেজারার ডঃ আবুল কালাম আজাদ বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন।

এরপরে, সংগঠনের সাধারন সম্পাদক ডঃ আছাদুজ্জামান সেলিম বিগত সময়ে গৃহিত বিভিন্ন কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। বিশেষভাবে, BAUAAA Annual Sports & BAU Alumni Night এ বাকৃবি অ্যালামুনাইরা পরিবারসহ অংশগ্রহন করায় অংশগ্রহণকারী, আয়োজক ভলান্টিয়ার ও কার্যকরী কমিতির সবাইকে ধন্যবাদ জানান। সামাজিক কার্যক্রমের ভিতরে Canberra Floriade Visit 2024 & Flood Appeal 2024 এ অংশগ্রহনকারী সবাইকেসহ, বাংলাদেশে ত্রান কার্যক্রম পরিচালনাকারি AGRI Students’ Alliance Bangladesh কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

পরে বিবিধ আলোচনা পর্বে সবার প্রাণবন্ত আলোচনার মাধ্যমে ট্রেজারারের রিপোর্ট, সাধারণ সম্পাদকের রিপোর্ট গৃহিত হয়। শেষে সংগঠনের সভাপতি আব্দুল ওয়ারেছ বাবুল সংগঠনের ব্যাপারের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষনা করেন। পরবর্তিতে অতিথিদের জন্য মধ্যহ্নভোজ ও বাকৃবিয়ানদের বিভিন্ন স্মৃতিচারনের মাধ্যমে অ্যালামুনাইদের মিলন মেলা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category