মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৭ Time View
15

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকনিকের দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন ৩ জন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

নিহত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।তারা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পিকনিকের উদ্দেশে ছয়টি দোতলা বিআরটিসি বাস ও তিনটি মাইক্রোবাসে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিলেন। যাত্রাকালে উপজেলার উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করে। এসময় ওই বাসের ওপর তলায় থাকা ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নিলে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল  জানান, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category