রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category