রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

নরসিংদী ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ Time View

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৬ জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে সিএনজি চালক, একজন নারীসহ ও  বাকি ৪ জন পুরুষ। তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category