রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View
17

গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্তও (বিকেল ৫টা ৩৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ মানুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ব্যাকাপ হিসেবে পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা পরে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category