শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ ঢাকা বিমানবন্দর থেকে ২১০টি ফ্লাইট বাতিল সাত ভাই চম্পার রাত ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজারের বেশি

মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩০৫ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষেইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা।

সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা পুরো রমজান মাসজুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে ৩৫ শতাংশ কমিশন এবং বিশেষ কিছু বই ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category