বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

রূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ Time View
10

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত সিমেন্ট কারখানাটির কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category