সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫৫ Time View
10

পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যো পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন।

খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, বাসের চালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category