হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
12
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।