রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালকসহ ২ জন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলা সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮), একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সিএনজিটি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৬ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যায়। স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, গুরুতর আহত ৪ জনকে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী আব্দুর রশিদ ও স্ত্রী বকুল বেগমকে মৃত্যুবরণ করে। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, মরদেহ দুটি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুইটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category