বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View
10

মাগুরার শ্রীপুরে পানিতে ডুবে রাফিজ খলিফা নামে ১২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের রোহান খলিফার ছেলে।

জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাফিজ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন রান্না ঘরের পাশের পুকুর থেকে রাফিজকে উদ্ধার করে। উদ্ধারের পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category