রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

ভালুকায় মেয়ের হাতে বাবার মৃত্যুর অভিযোগ, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

ময়মনসিংহের ভালুকায় একটি গরুর জন্য মেয়ে শরিফা আক্তার, মেয়ে জামাই সোহেল ও নাতি রুদ্রের হাতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে সাতটায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় মামলা হওয়ার পর পুলিশ মৃতের মেয়েসহ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), স্বামী সোহেল (৪০) ও ছেলে রুদ্র (১৫) জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এতে তার মেয়ে শরিফা আক্তার ক্ষিপ্ত হয়ে তার বাবা শফিকুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় শরিফার স্বামী এবং ছেলেও মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হন।

পরে আশপাশের লোকজন এসে শফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মৃতের বোন জোৎস্না আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত শরিফা আক্তার, স্বামী সোহেল ও ছেলে রুদ্রকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category