বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা

কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ Time View

কক্সবাজার সদরের ঝিলংজায় টানা বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুল করিম সিকদার।

নিহতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকার মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৫) ও দুই সন্তান ময়না (৫) মায়া (২)।

প্রতিবেশী মোহাম্মদ রুস্তম জানান, টানা বর্ষণের ফলে রাত তিনটার দিকে পাহাড় ধসের ঘটনাটি ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় মা মেয়েসহ তিনজনই মাটি চাপা পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পাহাড়ের পাদদেশে বসবাস হওয়ায় এ দুর্ঘটনার শিকার হল পরিবারটি।

স্থানীয় ইউপি সদস্য মিজানুল করিম সিকদার বলেন, টানা বর্ষণের কারণে কক্সবাজার সদর উপজেলার অনেক এলাকা তলীয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কা থাকায় এসব এলাকায় সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নিরাপদে সরে না যাওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে পরিবারটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category