রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার ছোটভাই তারেক রহমান (৫২), রায়গঞ্জের হাট পাংগাসি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং আব্দুল মজিদ নামে আরও দুই ব্যক্তি। নিহত রেজাউল করিম ও আব্দুল মজিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category