শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা ১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে সংঘর্ষে ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৯২ Time View
4

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি ইমপেরিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মেরুল বাড্ডায় এখনও থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বেলা সোয়া ১১টার থেকে মেরুল বাড্ডা সড়কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের।

শিক্ষার্থীদের লক্ষ্য করে ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদেরকে ঢাকা মেডিকেলসহ অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সামিহা বলেন, ‘এতো কাছ থেকে টিয়ারশেল নিক্ষেপ করবে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের অনেক সহপাঠী আঘাত পেয়েছে। পুলিশ যতই টিয়ারশেল নিক্ষেপ করুক, আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।’
 
অভিযোগ উঠেছে, আহত ব্র্যাক শিক্ষার্থীদের আনা-নেয়ার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালককেও গুলি করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যেতে কোন অ্যাম্বুলেন্সকেও ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category