শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা

মিয়ানমার থেকে পালিয়ে এলো আরও ৮৮ বিজিপি সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩২ Time View

মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদী দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ৮৮ সশস্ত্র মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য।

রোববার (৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাঞ্চন জেটি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে আরাকান আর্মির তীব্র আক্রমণের মুখে উপজেলার সাবরাং ইউনিয়নের কাঞ্চন জেটি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। বিজিপির ওই সদস্যরা নাফ নদীতে তিনটি নৌকায় অবস্থানরত বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। তারা জান্তা সৈন্যদের নিরস্ত্র করে খাদ্য ও ওষুধ সরবরাহ করে এবং পরে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

তবে এ বিষয়ে অনেক চেষ্টা করেও বিজিবির কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল শনিবার কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে ৪০ বিজিপি সদস্য আসার একদিন পর এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।

এদের মধ্যে টেকনাফের সাবরাংরাং ইউনিয়নের আচার বুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন এবং একই উপজেলার নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশে প্রবেশ করেছে। পরে শনিবার দুপুর ১২টার দিকে আরও ৪ বিজিপি সদস্য নাজির পাড়া দিয়ে আশ্রয় নেয় বলে স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধি জানায়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিজিপি সদস্যদের নিরস্ত্র করে এবং পরে তাদের বাসে করে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category