শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View
6
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ট্রেন ধরতে স্টেশনে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের আগেই অনেক যাত্রী প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। পরিবার-পরিজন ও লাগেজ নিয়ে ট্রেনে উঠতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে অনেকের হাতেই দেখা গেছে লাগেজ ও কেনাকাটার ব্যাগ।
স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে অনলাইনে কেনা টিকিটে যাত্রীদের যাত্রা চলছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন হওয়ায় আজ যাত্রীর চাপ আরও কিছুটা বেড়েছে। আগামী কয়েক দিনে এই চাপ আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
যাত্রীরা জানান, ভিড় এড়াতে এবং সময়মতো বাড়ি পৌঁছাতে আগেভাগেই যাত্রা শুরু করেছেন তারা। অনলাইনে টিকিট কাটার কারণে স্টেশনে কাউন্টারের ভিড় তুলনামূলক কম থাকলেও প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category