মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ছিল ১৬ কেজি স্বর্ণ প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, চতুর্থবারের মতো ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) শেষ বেলায় দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিকেল সাড়ে ৪টার দিকে এই কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

ভোট দেওয়া শেষে আঙুল তুলে জয়ের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, তৃণমূলই জিতছে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাবো। কেন্দ্রীয় বাহিনী বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, তাদের সীমান্ত রক্ষার দায়িত্ব। এর পরিবর্তে তারা এখানে এসে একটা রাজনৈতিক দলকে সুরক্ষা দিচ্ছে। আমি দুঃখিত! আমি সেই ১৯৮৪ সাল থেকে নির্বাচনে লড়াই করছি, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমি কোনোদিন দেখিনি।

এদিকে, বুধবার বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায় আর শেষ হয় সন্ধ্যা ৬টায়। কিন্তু বেশকিছু কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট নিতে দেরি হয়। এছাড়া একাধিক জায়গায় প্রার্থীর ওপর হামলা ও বুথ জ্যামের অভিযোগ ওঠে। আবার অনেক জায়গায় ভুয়া ভোটার সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

গত ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোট নেওয়া হয়েছিল। আগামী ৪ মে ভোট গণনা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category