শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা

সাত ভাই চম্পার রাত

নমিতা চৌধুরী
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪৫ Time View
7

রাতের নিস্তব্ধতায় ছায়া নেমেছে বাগানে,
সাতটি সাদা নাইট কুইন ফুটেছে একসাথে।
চাঁদের কিরণ মাখে তাদের কোমল পাপড়ি,
হাওয়ার ছোঁয়ায় দোলে সৌন্দর্যের নরম রাত্রি।

সাত ভাই চম্পার মতো তারা হাসে একসঙ্গে,
প্রতিটি ফুল ও পাতা যেন স্বপ্ন আর গল্পে মেতেছে তুঙ্গে।
মৃদু ঘ্রাণ ভেসে আসে নিশীথের বাতাসে,
নীরব আলো মিশে যায় হৃদয়ের গভীর অনন্তে।

ফুলেরা যেন বলে— “ভাইয়ের মতো বন্ধু আমরা,
একসাথে থাকি, গন্ধ ছড়াই রাতভর নির্ভয়ে।
সাতটি হাসি, সাতটি আলো,
জেগে থাকি ভালোবাসার গোপন পরিচয়ে।”

আরেকবার চাঁদ পাখি হয়ে উড়ে আসে,
রাতের নীরবতা তাদের সঙ্গে নাচে।
সাত ভাই চম্পার আজকের রাত,
এক মুহূর্তের জন্য সময় থমকে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category