শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

পবিত্র মাহে রমজানের সৌহার্দ্যে সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের ইফতার ও ডিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View
9

পূরবী পারমিতা বোস : সিডনির প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সমাজ ও কমিউনিটি নেতৃবৃন্দকে এক ছাদের নিচে এনে সৌহার্দ্য, সংহতি ও পেশাগত দায়বদ্ধতার বার্তা দিল অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব। পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় মিন্টোস্থ জামিদার বাড়ি (১৬/১৮ মিন্টো রোড) আয়োজিত ইফতার ও ডিনার মাহফিল এক উষ্ণ মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রহমত উল্লাহ। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল বলেন, প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কমিউনিটির আস্থা, ঐক্য ও ইতিবাচক পরিচয় নির্মাণের একটি শক্তিশালী মাধ্যম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নোমান শামীম, যিনি ধারাবাহিকভাবে বক্তাদের বক্তব্য ও আয়োজনের তাৎপর্য তুলে ধরেন।

বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম, সদস্য আরিফুল ইসলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন, সর্বজনাব গামা আব্দুল কাদির, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামিমুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সিরাজুল হক, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সুলতান মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ সিডনি’র সভাপতি গাউসুল আলম শাহাজাদা, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা, কাউন্সিলর আশিকুর রহমান এশ, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ, একুশে মেলার সভাপতি কায়সার আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ নিজাম উদ্দীন, আকম হক এবং বাংলাদেশ থেকে আগত বাংলানিউজের সাংবাদিক সোহেল শাওরিয়ার।

বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষাকে সামনে রেখে বলেন, প্রবাস জীবনে বিভক্তির চেয়ে ঐক্যের শক্তিই বেশি প্রয়োজন।

তারা উল্লেখ করেন, দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতা কমিউনিটির ভাবমূর্তি রক্ষা ও প্রজন্মের মাঝে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশ এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোসেইন, শওকত হোসেন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নির্মাল‍্য তালুকদার, বিডি হাবের সাধারণ সম্পাদক সাঈদ রহমান মিঠু, ইসলামিক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডঃ আনিসুর আফসার ও সাধারণ সম্পাদক সাদেকুর খান মুন, মুক্তিযোদ্ধা সাদাত হোসেইন, সাংবাদিক ও কলামিস্ট কাজী সিমি সুলতানা, তাহের আহমেদ (এসবিএস বাংলা), লিটন মিয়াহ, সংস্কৃতিজন অভিজিৎ বড়ুয়া, শিমুল সিকদার, পিয়াসা বড়ুয়া, আনিসুর রহমান, রোকসানা বেগম, আমাদের কথা’র সম্পাদক পূরবী পারমিতা বোস, মৌসুমী সাহা, মুনা মোস্তফা, মাসহুদা ছবি, জুই সেন পল, ইমন, লস্কর, সালেহীন স্বপন, লেবার নেতা রিজওয়ান চৌধুরী, সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু আব্দুল্লাহ, আজাদ কবীর, আকাশ দে, সাজ্জাদ হোসেইন, আতাউর রহমান, সুহৃদ সোহান হক , টাবু সঞ্জয়, মানিক নাগ, দিদার হোসেন ও সাংবাদিক আসওয়াদুল হকসহ সিডনির বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠকবৃন্দ।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ইফতার ও নৈশভোজে অংশ নেন অতিথিরা। পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা বলেন, প্রবাসে সাংবাদিকদের এই ধরনের সমবেত আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি একটি বার্তা যে, মতভেদ থাকতে পারে, কিন্তু কমিউনিটির বৃহত্তর স্বার্থে ঐক্য ও পেশাগত সংহতিই হওয়া উচিত সবার প্রধান অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category