মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সিডনিতে দারুল ফতোয়া অস্ট্রেলিয়া ও ইসলামিক চ্যারিটি প্রজেক্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ Time View
13

অস্ট্রেলিয়ার সিডনিতে দারুল ফতোয়া অস্ট্রেলিয়া ও ইসলামিক চ্যারিটি প্রজেক্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩২তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিডনির সালামা কলেজে পবিত্র মাহে রমজানের এ মর্যাদাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর কমিউনিটি নেতৃবৃন্দ, খ্যাতিমান ইসলামি স্কলার, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য এবং বিভিন্ন দেশের হাই কমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী আজান ও ইফতারের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। আইসিপিএ’র সভাপতি মোহাম্মদ মেহিও স্বাগত বক্তব্য প্রদান করেন। দারুল ফতোয়ার চেয়ারম্যান ড. শেখ সালিম আলওয়ান রমজানের আত্মশুদ্ধি, মানবিকতা ও সামাজিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ‍্যান্থনী আলবেনিজ এমপি’র পক্ষে প্রতিনিধি হিসেবে অ্যান স্ট্যানলি এমপি বক্তব্য দেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এমপি, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস স্টিফেন ক্যাম্পার এমপি এবং বিরোধীদলীয় নেত্রী কেলি অ্যানি স্লোন এমপি’র পক্ষ থেকে প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। এ ধরনের ইফতার আয়োজন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে শান্তি, ঐক্য ও আন্তঃধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই সফল ইফতার ডিনারের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category