শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা  কুষ্টিয়ায় বাইপাস সড়কে দুর্ঘটনায় নিহত ৫ ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশু-নারীসহ নিহত ৫০ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১২, আহত অর্ধশতাধিক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে মানুষের ঢল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়নে দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, চিড়া, মুড়ি, চিনি, ছোলা, ট্যাং ইত্যাদি প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান,  সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাড়াবে সংগঠনের সকলেই। এসব কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ও শনিবার আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সমাজে ভালো কাজে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category