মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজনে অমর একুশে বইমেলা চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View
10

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়া ইনক.-এর উদ্যোগে আজ ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সিডনির অ্যাশফিল্ড হেরিটেজ পার্ক-এ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ২৭তম অমর একুশে বইমেলা ২০২৬।

বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রভাতফেরির মাধ্যমে। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘মাতৃভাষা’-এর মোড়ক উন্মোচনের পর অতিথিদের অংশগ্রহণে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

বইমেলায় প্রবাসী ও দেশীয় প্রকাশনা সংস্থার নানা বিষয়ভিত্তিক বইয়ের পাশাপাশি রয়েছে সাহিত্য আড্ডা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। দিনভর বইপ্রেমী দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

এবারের বইমেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিরালা হোল্ডিংস। আয়োজকদের প্রত্যাশা, এই বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় নতুন মাত্রা যোগ করবে এবং সব প্রজন্মের মানুষের অংশগ্রহণে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category