শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা

অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন অর্থনীতিবিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ Time View
8

অর্থনীতিতে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ জোয়েল মোকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাউইট।

সোমবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জোয়েল মোকির যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপক, ফিলিপ আগিয়ন প্যারিসের কলেজ দ্য ফ্রান্স ও আইএনএসইএড এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে কর্মরত এবং পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল মোকির। আর বাকি অর্ধেক পেয়েছেন আগিয়ন ও হাউইট।

নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন, “জোয়েল মোকির ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি।”

তিনি আরও বলেন, “ফিলিপ আগিয়ন ও পিটার হাউইট গড়ে তুলেছেন ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন’ নামে পরিচিত একটি গাণিতিক মডেল। যেখানে পুরোনো পণ্য ও প্রযুক্তিকে নতুন ও উন্নত উদ্ভাবন ক্রমাগত প্রতিস্থাপন করে।”

এর আগে গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও সাহিত্য বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এসব পুরস্কার সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে প্রদান করা হচ্ছে। তবে অর্থনীতি বিভাগ যুক্ত হয়। ১৯৬৯ সালে প্রথম এই পুরস্কার পান নরওয়ের রাগনার ফ্রিশ ও নেদারল্যান্ডসের জান টিনবার্গেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category