রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের

ঘরোয়া আয়োজনে পালিত হলো শঙ্খনাদ পরিবারের পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৬৩ Time View

গত ৯ অগাস্ট শনিবার সিডনির সংগঠন শঙ্খনাদ আয়োজন করল বর্ণিল পিঠা উৎসব। প্রবাসে শীতের আমেজকে স্মরণীয় করে রাখতে এবং প্রাচীন বাংলা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজিত এই উৎসবে ছিল রকমারি পিঠার বাহার— পাটিসাপটা, ভাপা, চিতই, নারকেল পুলি, দুধপুলি থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল পিঠা।আর সেই সাথে ছিল ভোজন রসিক বাঙালির চিরন্তন স্বাদের ঐতিহ্যবাহী বাংলা খাবারের সমাহার ।

স্থানীয় সময় দুপুর থেকেই সিডনির সংগঠনের সদস্যরা উৎসব প্রাঙ্গণে নিজেদের তৈরি পিঠা নিয়ে হাজির হন । অতিথিরা হাতে গরম পিঠার স্বাদ নিতে নিতে চলছিল আড্ডা, গল্প আর হাসি-ঠাট্টা।

পিঠার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা— গান, আবৃত্তি ও নৃত্য, যা অনুষ্ঠানে আরও প্রাণের সঞ্চার করে।

আয়োজকরা জানান, শঙ্খনাদ প্রতিবছরই প্রবাসে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করে। পিঠা উৎসব তারই অংশ, যা শুধু খাবারের আয়োজন নয় এটি সংগঠনের সকল সদস্যদের পারিবারিক মিলনমেলা, বন্ধনকে দৃঢ় করার এক উজ্জ্বল উপলক্ষ।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি রবীন্দ্র সি দাস বলেন “২০২৫ সালের নতুন কমিটি-র দুর্দান্ত সূচনা হলো। সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ, আপনাদের উপস্থিতি ও অবদান আমাদের এই আয়োজনকে করেছে অনবদ্য ও স্মরণীয়! বিশেষ ধন্যবাদ অনুপম দা ও শর্মি বৌদিকে আমাদের আতিথ্য দেওয়ার জন্য।”

উল্লেখ্য যে উক্ত আয়োজনটি সংগঠনের সাবেক সভাপতি অনুপম দেব’এর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category