শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৩২ Time View

ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার ওই হামলায় বিদ্যুৎকেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউক্রেনারগো শনিবার (১ জুন) জানিয়েছে, পূর্ব ডোনেটস্ক, দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশের কেন্দ্র ও পশ্চিমের কিরোভোহরাদ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনারগো আরও জানিয়েছে, শনিবার সকালে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আরেক দফা হামলা চালিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, গত মার্চ থেকেই কিয়েভের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বাড়িয়েছে মস্কো।

ইউক্রেনের বিমান বাহিনীর এক কমান্ডার দাবি করেছেন যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ৫৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৫টি এবং ৪৭টি ড্রোনের মধ্যে ৪৬টি গুলি করে ভূপাতিত করেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য পরিচালিত ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা শুরু করতে বাধ্য হয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ওই বিদ্যুৎকেন্দ্রগুলোকে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা অস্ত্রের ডিপো হিসাবে ব্যবহার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category