সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর হত্যা ক্ষমতার জন্যে নয়, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ইফতারে বানিয়ে ফেলুন ঘরোয়া হালিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৮০ Time View

দিনভর রোজা রাখার পর ইফতারে কত কিছুই না খেতে মন চায়। হালিম ইফতারে ভিন্ন মাত্রা যোগ করে। মজাদার হালিমের কথা মনে হলে জিভে জল এসে যায়।
স্বাস্থ্যকর উপায়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন হালিম। হালিমের রেসিপি সম্পর্কে জেনে নিন-
তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি হয়ে আসলে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, আড়াই টেবিল চামচ হালিমের মসলা, আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিন।

স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন মসলা। ১ কেজি গরুর মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ১০ মিনিট পর মাংস থেকে পানি বের হয়ে গেলে আবারও নেড়ে দিন। ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন মাংস।

এরমধ্যে ১/৪ কাপ গম, আধা কাপ বুটের ডাল, কোয়ার্টার কাপ মুগ ডাল, কোয়ার্টার কাপ একসঙ্গে ধুয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। একদম মিহি করার প্রয়োজন নেই। মাংস খানিকটা সেদ্ধ হলে চাল-ডালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে ৫ কাপ পানি দিয়ে দিন। ঘনঘন নাড়ুন।

একটু পাতলা থাকাবস্থায় নামিয়ে ফেলুন। নামানোর আগে ২ টেবিল চামচ তেঁতুলের পানি দিন। লেবু, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা ও আদা কুচি করে উপরে ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।

পাত্রে শশা-টমোটের মিশ্রণ রাখতে পারেন। হালিমের সঙ্গে এই সালাদ স্বাদ বৃদ্ধি করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category