রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

সিডনিতে বসছে ‘এথনিক বাজার ও দশেরা প্রদর্শনী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২৩ Time View

উৎসবের মৌসুমকে সামনে রেখে সিডনিতে আয়োজন করা হচ্ছে ‘এথনিক বাজার ও দশেরা প্রদর্শনী’। আগামী শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, গ্র্যানভিল সেন্টারে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী আয়োজন। সবার জন্য প্রবেশ থাকবে বিনামূল্যে।

বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আমেজকে এক জায়গায় তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্যও একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে এই আয়োজন।

প্রদর্শনীতে থাকবে ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাক, গয়না, হস্তশিল্প, উপহারসামগ্রী, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্যসহ নানা আয়োজন। সামনে উৎসবের সময় হওয়ায় পরিবার ও বন্ধুদের নিয়ে একসঙ্গে কেনাকাটা এবং উৎসবের আনন্দ উপভোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

আয়োজনটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের ব্যবসা ও পণ্য বৃহত্তর ক্রেতাগোষ্ঠীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি করা। বিভিন্ন নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য ও সৃজনশীল উদ্যোগ নিয়ে অংশ নেবেন এই প্রদর্শনীতে।

দশেরা ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। সেই উৎসবকে ঘিরে দক্ষিণ এশিয়ার ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির আবহও থাকবে পুরো আয়োজনে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেনাকাটার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলন, পরিচয় ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি উপলক্ষ হয়ে উঠবে ‘এথনিক বাজার ও দশেরা প্রদর্শনী’—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

আয়োজকদের পক্ষ থেকে সিডনিবাসী সবাইকে পরিবার ও বন্ধুদের নিয়ে ২৬ সেপ্টেম্বর গ্র্যানভিল সেন্টারে এসে আয়োজনটি উপভোগ করার পাশাপাশি স্থানীয় ও নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আয়োজনের বিস্তারিত:
তারিখ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: সকাল ১১টা থেকে রাত ৯টা
স্থান: The Granville Centre
প্রবেশ: বিনামূল্যে
যোগাযোগ: ০৪৩৩ ৫০২ ৬০৮
ছবি সূত্রঃ আয়োজক
তথ্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category